টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 6 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত আলীর ২০ দফা ইশতেহার ঘোষনা

প্রতিবেদক
নাজমুল হাসান
February 6, 2026 11:52 am

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলীর ইশতেহার ঘোষনা করা হয়েছে । শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনামসজিদ দারসবাড়ি মাদরাসা মসজিদ প্রাঙ্গনে সর্ব শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে ড. কেরামত আলী এই ইশতেহার ঘোষনা করেন ।

ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মমূখী শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপন, আম ও কৃষি উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতির বিস্তার, পদ্মা নদীর ভাঙন রোধ প্রকল্প, প্রশাসনিক কাঠামো সংস্কার, সোনামসজিদ স্থলবন্দর আধুনিকায়ন, যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত উপজেলা গঠন, নারীর ক্ষমতায়ন, পর্যটন শিল্পের প্রসার, শিক্ষা বিস্তার, নগরায়ন, শিল্পায়ন, সীমান্ত সুরক্ষা ও স্বার্বভৌমত্ব রক্ষা, সুশাসনের শিবগঞ্জ তৈরি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সহ মোট ২০ টি বিষয়ের উপরে ৯২ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে উন্নয়ন পরিকল্পনার কথা ঘোষনা করেন তিনি । এছাড়াও প্রয়োজন ও সময় সাপেক্ষে শিবগঞ্জবাসীর পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি মডেল উপজেলা গঠনের কথাও জানান তিনি ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ড. কেরামত আলী বলেন, এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, বরং দক্ষতা, বাস্তবায়নের স্বক্ষমতা ও জনবল সহ সামগ্রিক বিষয় বিবেচনা সাপেক্ষে গঠিত একটি ইশতেহার, যা বাস্তবায়নে জনগনের সহযোগিতা ও আমার জবাবদিহিতা ওতোপ্রতোভাবে জড়িত থাকবে ইনশাআল্লাহ । আধুনিক শিবগঞ্জ গঠনে এমন একটি ইশতেহারকে স্বাগত জানিয়েছেন শিবগঞ্জের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ । বিশেষ করে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকার জনগন, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন কর্ম ও শ্রেণীপেশার নারী এবং যুবসমাজ ব্যাপক উৎসাহের সহিত জামায়াতে ইসলামীর এই ইশতেহারকে স্বাগত জানিয়ে তা বাস্তবায়নের আশা ব্যক্ত করেছেন ।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের আসন কমিটির পরিচালক মাওলানা মো: সাদিকুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মো: সেফাউল মূলক সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম-২ আসন সংসদ সদস্যের সাথে জেলার সার্বিক উন্নয়নে সর্বসাধারণ মানুষের মতামত

লুণ্ঠিত অস্ত্র-মাদক উদ্ধারে গঠন হয়েছে বিশেষ ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী

খাদ্যগুদামে চাল-গমের হিসাবে গরমিল, সাময়িক বরখাস্ত ২ কর্মকর্তা

নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

তনু হত্যা: দুই সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭১৯ মামলা

বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই যাত্রা ছিল নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস

হাটহাজারী-বায়েজিদ আংশিক আমার ঘর, এলাকাব জনগণ আমার পরিবার: মীর হেলাল

ডিমলায় দাখিল মাদ্রাসায় চার জন শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা