টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 16, 2026 7:04 am

প্রায় দেড় মাস বিরতির পর আবারও বাণিজ্যিক ব্যাংক থেকে মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১৫ এপ্রিল) ইসলামী ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে ৭০ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ বেড়েছে এবং বিদেশি লেনদেন তুলনামূলক কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২ মার্চ কেন্দ্রীয় ব্যাংক মাল্টিপল অকশন পদ্ধতির মাধ্যমে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনেছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট ডলার কেনা হয়েছে ৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। এদিকে মার্চ মাসে প্রবাসী আয় রেকর্ড পরিমাণে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছায়। ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীরা পরিবারের কাছে বেশি টাকা পাঠানোর কারণে এই প্রবাহ বেড়েছে।

এছাড়া, চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১ দশমিক ৬০ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ২ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের শুরু থেকেই রপ্তানি আয় ও রেমিট্যান্স বাড়ায় ডলারের সরবরাহ বৃদ্ধি পায়, যার ফলে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনা শুরু করে। তবে ২০২১ থেকে ২০২৫ অর্থবছরের মধ্যে জ্বালানি, সার ও খাদ্য আমদানির ব্যয় মেটাতে রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করতে হয়েছে।

সাম্প্রতিক এই ডলার কেনার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা দুই দিন আগে ছিল ৩৪ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত সড়ক দুর্ঘটনায় মৃত্যু

ধন-সম্পদ, শস্য, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী; কোজাগরী পূর্ণিমায় বাঙালি হিন্দু পরিবারে বিশেষ পূজার আয়োজন

যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও

কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র

সোনামসজিদ সীমান্তে ভারতীয় ট্রাকসহ ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

২০০ গ্রাম হেরোইন-সহ গ্রেপ্তার ২

রাজধানীতে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এক বৈঠকেই সমাধান সম্ভব নয় কেন, ব্যাখ্যা তেহরানের

প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী

কুমিল্লায় গোমতী নদী থেকে বালু উত্তোলন,‘ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রকৌশলীর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা!