টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 20 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ গ্রাম হেরোইন-সহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
December 20, 2025 1:41 am

২০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ বাবু (২৩) ও তার সহযোগী মোঃ মাসুদ@রুবেল (২২)’কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় কাজলী ফার্মস সংলগ্ন গাড়ীর গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হইতে ১৮/১২/২০২৫ তারিখ ২০৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে *২০০ গ্রাম হেরোইনসহ অবৈধ মাদক ব্যবসায়ী ১। মোঃ বাবু (২৩)*, পিতাঃ মাইনুল@মাইদুল, সাং-বিশরশিয়া (চর পশ্চিম পাঁকা), থানা-শিবগঞ্জ, জেলাঃ চাপাইনবাবগঞ্জ, ও তার সহযোগী *২। মোঃ মাসুদ@ রুবেল (২২)*, পিতাঃ আফজাল হক, সাং- চর পশ্চিম পাঁকা, থানা-শিবগঞ্জ, জেলাঃ চাপাইনবাবগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয় জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে নিজ হেফাজতে রাখিয়া যোগসাজসে গাজীপুর জেলার বিভিন্ন থানাধীন এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন। তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ৮(গ)/৪১ ধারায় অপরাধ করেছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগর নিশ্চিন্তপুরে লুডু খেলাকে কেন্দ্র পিটিয়ে যুবক হত্যা

ডিমলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে বিশাল শূন্যতা সৃষ্টি হলো, বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল

নাসির নগর – ধরন্তি মেদির হাওর দর্শনার্থীদের উপচে পড়া ভীর

পল্টনে একটি ভবনে স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

এরশাদ ও হাসিনা চরিত্রে পার্থক্য ছিল না

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা

বঙ্গভবনেরসামনে বাসে ধাক্কায় মোটরবাইক আরোহী ব্যাংক কর্মকর্তা আহত