টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎সাংবাদিককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে সাধারণ ডায়েরি

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
April 16, 2026 12:42 pm

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানায় একাধিক সাংবাদিককে হুমকি, লাঞ্ছনা ও পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। বুধবার (১১ এপ্রিল ২০২৬) ভুক্তভোগী সাংবাদিক রেবেকা সুলতানা (৩১) এ জিডি করেন।
‎
‎জিডিতে উল্লেখ করা হয়, রেবেকা সুলতানা একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৮ এপ্রিল বিকাল আনুমানিক ৪টার দিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অভিযুক্ত মো. জামাল উদ্দিন (৫৫) তার সঙ্গে দুর্ব্যবহার করেন। অভিযোগ রয়েছে, তিনি সাংবাদিকের মোবাইলে ফোন করে অশালীন ভাষায় কথা বলেন এবং প্রকাশিত সংবাদ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকিও দেন।
‎
‎ভুক্তভোগীর দাবি, ঘটনাস্থলে অভিযুক্তের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন, যারা সাংবাদিকদের কাজে বাধা সৃষ্টি করেন এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তোলেন। এমনকি শারীরিকভাবে আঘাত করার হুমকিও দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।
‎
‎এদিকে, একই ঘটনায় আরও কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। তারা হলেন- এস এম মিজান, রেবেকা সুলতানা রেখা, শহিদুল ইসলাম, মুরাদ হোসাইন বিপ্লব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করলো বিএনপি

রাজধানীর মোহাম্মদপুরে বাসার গ্রিল কেটে দুঃসাহসিক চুরি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসায় জাতিসংঘ

শান্তিরক্ষী হত্যায় তীব্র নিন্দা,লেবাননে যুদ্ধ বন্ধে ১০ দেশের আহ্বান

তিতাসে পুলিশের অভিযানে ৫ জুয়ারি আটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

সাত দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: রিজভী

দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভাই বোনকে পুতুল ও ফুল কিনে দেওয়ায় ভাবি হাতে ননদের খুন