টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মোহাম্মদপুরে বাসার গ্রিল কেটে দুঃসাহসিক চুরি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 27, 2026 7:08 pm

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসার চতুর্থ তলার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের পর স্বামী-স্ত্রী বাইরে গেলে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভুক্তভোগী এবিএম সাদিকুর রাকিব কিরণ এ তথ্য জানান।

জানা গেছে, মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেড-এর ৩ নম্বর রোডের ১৬৩/বি২, নার্গিস ভিলা নামে একটি ভবনের চারতলায় দীর্ঘ ৫ বছর বসবাস করতেন সাদিকুর রাকিব কিরণ দম্পতি। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের পর স্বামী-স্ত্রী কেনাকাটার জন্য বাইরে গেলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভুক্তভোগী সাদিকুর রাকিব কিরণ জানান, বৃহস্পতিবার ইফতারের পর নামাজ পড়ে রাত ৭টা ৫ থেকে ১০ মিনিটের দিকে তারা কেনাকাটার জন্য বাইরে যান। আনুমানিক রাত ৯টার দিকে বাসায় ফিরে তিনি গাড়ি পার্কিং করতে যান। এ সময় তার স্ত্রী বাসার গেট খুলতে গিয়ে দেখেন, গেট খোলা যাচ্ছে না। পরে তারা দারোয়ানকে নিয়ে ওপরে গিয়ে গেট খোলার চেষ্টা করেন,

মোহাম্মদপুরে বাসার গ্রিল কেটে চুরি মোহাম্মদপুর থানা। ফাইল ছবি রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসার চতুর্থ তলার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের পর স্বামী-স্ত্রী বাইরে গেলে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভুক্তভোগী এবিএম সাদিকুর রাকিব কিরণ এ তথ্য জানান। এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

জানা গেছে, মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেড-এর ৩ নম্বর রোডের ১৬৩/বি২, নার্গিস ভিলা নামে একটি ভবনের চারতলায় দীর্ঘ ৫ বছর বসবাস করতেন সাদিকুর রাকিব কিরণ দম্পতি। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের পর স্বামী-স্ত্রী কেনাকাটার জন্য বাইরে গেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাদিকুর রাকিব কিরণ জানান, বৃহস্পতিবার ইফতারের পর নামাজ পড়ে রাত ৭টা ৫ থেকে ১০ মিনিটের দিকে তারা কেনাকাটার জন্য বাইরে যান। আনুমানিক রাত ৯টার দিকে বাসায় ফিরে তিনি গাড়ি পার্কিং করতে যান। এ সময় তার স্ত্রী বাসার গেট খুলতে গিয়ে দেখেন, গেট খোলা যাচ্ছে না। পরে তারা দারোয়ানকে নিয়ে ওপরে গিয়ে গেট খোলার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।

পরে পাশের দোকান থেকে মিস্ত্রি ডেকে এনে গেট খোলার চেষ্টা করা হয়। মিস্ত্রি তার দিয়ে পরীক্ষা করে দেখেন, গেটটি ভেতর থেকে লক করা। এরপর তারা জোর করে দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে পান, গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। মাস্টার বেডরুমের বারান্দার গ্রিল ও বেলকোনির দরজা ভেঙে বাসায় ঢুকে আলমারি তছনছ করা হয়েছে। বাসা থেকে প্রায় ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার এবং প্রায় ১০ হাজার টাকা নগদ চুরি হয়েছে।

পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ তাদের চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা করে থানায় অভিযোগ দিতে পরামর্শ দেয়।

তিনি বলেন, তারা দীর্ঘ পাঁচ বছর ধরে ওই বাসায় বসবাস করছেন এবং দুজনেই কর্মজীবী হওয়ায় দিনের বেশিরভাগ সময় বাসা ফাঁকা থাকে। এ বিষয়টি গোপন রাখার জন্য তারা বাসায় কোনো কাজের লোকও রাখেননি। তার ধারণা, চোরচক্র তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেছে এবং কখন বাসা ফাঁকা থাকে— সেটি নিশ্চিত হয়েই পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো। তবে বিষয়টির তদন্তসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান পেজেশকিয়ানের

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ আটক-১

ইরানে যুদ্ধের ভিডিও ফুটেজ সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ৪১

উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানে রাজনীতি

কলাগাছের ভেলায় নদী পারাপার, দুর্ভোগে শিক্ষার্থীসহ কয়েক গ্রামের মানুষ!

সাংবাদিক তাকিউল ইসলামের গণসংযোগ, মানুষের পাশে থাকার অঙ্গীকার

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের নামে ৪০০ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১

জেনেভা ক্যাম্পে র‍্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩

উলিপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-২ লাখ টাকা জরিমানা