টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
April 16, 2026 12:49 pm

চট্টগ্রাম জেলার মাইজভাণ্ডার দরবার শরীফ এলাকার কৃতী সন্তান, মহান একাত্তরের অকুতোভয় সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সৈয়দা রাজিয়া মোস্তফার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিন

গত ১৩ এপ্রিল দিবাগত রাত ১২.০১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আজ (১৫ এপ্রিল) বাদে আসর মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে আত্মীয়-পরিজনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সহ-সভাপতি এম এ সবুর, মোহাম্মদ মুছা আলম খান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সভাপতি স ম জিয়াউ রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য আকতার হোসেন নিজামী, নজিব চৌধুরী, আকতার হোসেন শাকিল, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সেলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তারা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে জাতি একজন সূর্যসন্তানকে হারাল। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অসামান্য ক্ষতি হলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে সংসদ সদস্য পদ প্রার্থী হাফেজ মাওলানা তাজুল ইসলামের গনসংযোগ

দুর্গোৎসবের গৌরবের ২০ বছর পূর্তি উপলক্ষে আট দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত

অটোরিকশা চালকদের জন্য লাইসেন্স চালু করা উচিত: নিলয় আলমগীরের

রৌমারীতে ১৬৫ পিস ইয়াবাসহ ১ কুখ্যাত মাদক সম্রাট আটক

খামেনির কফিনে লাল পতাকা: কী এই প্রতীকী বার্তা

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু,মৃতের সংখ্যা বেড়ে ৬

২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানিমন্ত্রী

পুরান ঢাকার এলাকার একটি বাসা থেকে থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছয় মাসের মধ্যে চালু হচ্ছে বন্ধ ৬ পাটকল