টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 16 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রৌমারীতে ১৬৫ পিস ইয়াবাসহ ১ কুখ্যাত মাদক সম্রাট আটক

প্রতিবেদক
মোঃ আব্দুল খালেক
March 16, 2026 9:18 pm

কুড়িগ্রামের রৌমারী উপজেলা বন্দবেড় ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযানে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক সম্রাট কে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ ) রাত ১টা ৫০ মিনিটে রৌমারী থানা পুলিশের এসআই (নিরস্ত্র) আল হাসিব আরমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নং বন্দবেড় ইউনিয়নের উত্তর ফলুয়ার চর গ্রামের বাসিন্দা মো. ফারুক মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় কুটিরচর খানপাড়া গ্রামের বাসিন্দা ছবির খানের ছেলে আসাদুল ইসলাম (৩০) কে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৮/৩৮, তারিখ ১৬ মার্চ ২০২৬; ধারা ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, ১২ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

মালির রাজধানীসহ বিভিন্ন শহরে বন্দুকধারীদের হামলা

বায়রার নির্বাচনের তফশিল স্থগিত

‎ডিবি প্রধান হারুনের নির্যাতনের শিকার ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজীব রায়হান

ইরানের বিরুদ্ধে আল্টিমেটাম পরিহার করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান রাশিয়ার

আমাদের অদ্ভুত দেশ ! অধিকাংশ সরকারি কর্মকর্তা – কর্মচারীরা দুর্নীতিবাজ : স্পিকার

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্বার, আটক-১

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত