রাজধানীর শ্যামপুর থানার জুরাইন আন্ডার পাস এলাকায় অজ্ঞাতনামা(৭৫)পুরুষ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৬এপ্রিল)বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক(এসআই)এম ইরফান উদ্দিন জানান, আমরা খবর পেয়ে জুরাইন আন্ডার পাস এলাকায় রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,নিহত বৃদ্ধে নাম পরিচয় এখনো জানতে পারেনি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি নিহত বৃদ্ধ ভিক্ষাবৃত্তি করতো, আজও সকালের দিকে সে অনেকের কাছে ভিক্ষা নিয়েছে আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইম সিমকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। এস আই ০১৮৭০-৭০৪৬৭৪



















