টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমন্বিত যুদ্ধবিরতিতে লেবাননকে রাখার শর্ত ইরানের, পাকিস্তানের পূর্ণ সমর্থন

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 17, 2026 5:52 pm

যেকোনো সম্ভাব্য শান্তি বা সমন্বিত যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, লেবানন ছাড়া কোনো যুদ্ধবিরতি পূর্ণতা পাবে না। ইরানের এই অবস্থানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে পাকিস্তান। খবর: আল জাজিরা।

তেহরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে এক বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই দাবি জানান। গালিবাফ বলেন, লেবানন একটি সমন্বিত যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। যেকোনো চুক্তিতে সব সংঘাতপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে এবং মধ্যস্থতাকারীদের এর বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, ইরান শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার রক্ষা না করে আলোচনার অগ্রগতিকে বারবার বাধাগ্রস্ত করছে।

বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন। তিনি বলেন, সংঘাত শুরুর পর থেকেই ইরান সীমান্তে অস্থিতিশীলতা ঠেকাতে পাকিস্তান সজাগ রয়েছে। লেবাননে যুদ্ধবিরতির গুরুত্ব আমরা অনুধাবন করি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে রাখব।

জেনারেল মুনির আরও জানান, উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে ইসলামাবাদ তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। উল্লেখ্য, এই সফরকালে আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করেছেন, যা এই অঞ্চলের ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব-৯ এক সদস্য নিহত

ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী

আগামী ৩০ দিন হরমুজ প্রণালি শুধুমাত্র ইরানের নিয়ন্ত্রণে থাকবে: আরাগচি

নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে কবিরাজ সহ আটক-৯

বটির কোপে মা খুন, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে

চট্টগ্রামে আগুনের ঘটনায় আরো একজনে মৃত্যু এই নিয়ে ৬জনের মৃত্যু।

শাহ এমদাদীয়ার আন্তর্জাতিক শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তারা “কারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য”

যুক্তরাষ্ট্র সৎ উদ্দেশ্যেই পাকিস্তানে এসেছিল: জেডি ভ্যান্স

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি