টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্থায়ী নয়, স্থায়ী যুদ্ধের অবসান চায় ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 17, 2026 7:36 pm

ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়; বরং পুরো অঞ্চলে চলমান সংঘাতের স্থায়ী সমাধান চায় বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ খতিবজাদেহ। খবর আল জাজিরার। শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সূত্র: আল-জাজিরা।

খতিবজাদেহ জানান, যে কোনো যুদ্ধবিরতিতে লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ অঞ্চল অন্তর্ভুক্ত থাকতে হবে। বিষয়টিকে ইরানের জন্য ‘রেড লাইন’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করবে না এবং বর্তমান সংঘাতের চক্র একবারে শেষ হওয়া প্রয়োজন। হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, ঐতিহাসিকভাবে এই নৌপথ আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত ছিল এবং এখনও তা অব্যাহত রয়েছে, যদিও এটি ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে।

এছাড়া, অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন তিনি। তাদের কর্মকাণ্ড বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন খতিবজাদেহ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সারা দেশে শিশুদের ভিটামিন এ ক্যাম্পেইন শুরু

সংরক্ষিত নারী আসন,এনসিপি থেকে সংসদে যাচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম

কলকাতায় আজ মমতাপন্থি তৃণমূলের বিক্ষোভ

শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে আহত সাংবাদিকসহ ৮৫জন আহত

আহত পুলিশ হাসানকে দেখতে আইজিপি বাহারুল আলম ঢামেকে আসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের মামুন খালেদ

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া

কুমিল্লা চৌদ্দগ্রামে বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

উত্তরার এপিবিএনের কার্যালয়ের উপ পরিদর্শক রফিকুল ইসলাম গাজী ও তার স্ত্রী বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের সংবাদ প্রকাশের পর থেকেই গণমাধ্যমকর্মীদেরকে হুমকি দিচ্ছেন!