টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের মামুন খালেদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 13, 2026 4:48 pm

বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় একাধিক দফা রিমান্ড শেষে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।

এর আগে গত ২৫ মার্চ দিবাগত রাতে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরদিন দেলোয়ার হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। পরবর্তীতে ৩১ মার্চ ছয় দিন, ৬ এপ্রিল তিন দিন এবং ৯ এপ্রিল মকবুল হত্যা মামলায় আরও তিন দিনসহ সর্বশেষ এক দিনের রিমান্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সোমবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন। আসামির পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন ও নজরুল ইসলাম পাখি জামিন চেয়ে শুনানি করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে ৭ ডিসেম্বর ডিবির কর্মকর্তারা বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান, যেখানে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামে এক কর্মীর মৃত্যু হয়।

পরবর্তীতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর, মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাভারে শীতার্তদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি

লিমন-বৃষ্টির পরিবার ন্যায় বিচার পাবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজধানীর ফুটপাতে পড়েছিল নবজাতকের মরদেহ

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বখতিয়ার সোসাইটি ইউকে’র উদ্যোগে দোয়া মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান ২০২৫

নওগাঁ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জুয়েল গ্রেফতার

বাবার মৃত্যুর পরে সাড়ে তিন বছরে শিশু চলে গেলেন না ফেরার দেশে

ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র এখন অনলাইনে ডাউনলোড করা যাবে

চলছে যুক্তরাষ্ট্র-ইরান যোগাযোগ,এখনও চূড়ান্ত হয়নি ফের আলোচনার দিনক্ষণ

নাসিরনগরের কৃতি সন্তান শিক্ষাবিদ ও লেখক  ড. মোহাম্মদ মইনুল হোসেন এর ইন্তেকাল