টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 21 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 21, 2026 7:46 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মন্ত্রিপরিষদের শপথ নেয়া নবনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ অথবা এর দুই-তিন দিন আগে। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে। ওই অধিবেশনেই স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ হয় পরদিন। সেই হিসেবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)।

এরই মধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। তবে বিএনপি এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করেনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে ড্রেজার মালিকের উপর চাঁদাবাজির অভিযোগ, মারধর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা

অজ্ঞাতনামা মারাদেহ

রাজধানীর পল্লবীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধুর মৃত্যু

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

লালবাগের ইসলামবাগে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

শিক্ষার্থীর মৃত্যু

আবাসিক হোটেল থেকে এক আইনজীবীর মরদেহ উদ্ধার

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ

বিয়ের আড়ালে প্রতারণা_রাজশাহীতে আত্নগোপনে থাকা কাজী শাওন গ্রেফতার

নকআউট পর্বে কানাডাকে উড়িয়ে টানা দুই বিশ্বকাপের কোয়ার্টারে উঠে ইতিহাস গড়লো মরক্কো

নাসিরনগরে ডাকাতির অভিযোগে সোহেল গ্রেপ্তার, আতঙ্কে এলাকাবাসী