টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানো ১২ কেজি গাঁজাসহ আটক-২

প্রতিবেদক
এ কে পলাশ
April 18, 2026 3:44 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিছুজ্জামান (পিপিএম) এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন-এর নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এস.আই) আল-আমিন ও সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) সাইফুল আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করে রামচন্দ্রপুর এলাকার একটি বসতঘরের উত্তর পাশের কক্ষ থেকে মো. ফাহিম (১৯) ও মো. জনি (২২) নামের দুইজনকে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ইপিজেডে বেতন–ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

ফের বিয়ের পিঁড়িতে বসছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

ডিমলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৯ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরির চেক বিতরণ

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে চান নতুন প্রধান নির্বাচক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’

বীরগঞ্জে ধানের শীষের বিজয় প্রত্যয়ে শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল

ব্রাহ্মণবাড়িয়ার ভূমিদস্যু বাদশার আতঙ্কে জিম্মি এলাকাবাসী