টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ, সতর্কতার আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 18, 2026 6:54 pm

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া গ্রুপ ও পেজ খুলে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়। শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ‘ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান’ নামক একটি গ্রুপসহ বেশ কিছু পেজ ও গ্রুপ থেকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে। এসব কার্যক্রমের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেপুটি স্পিকার এ ধরনের কোনো ফেসবুক পেইজ বা গ্রুপ পরিচালনা করেন না এবং এসবের কার্যক্রম সম্পর্কেও অবগত নন। তিনি কেবল তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো ফেসবুক পেজ বা গ্রুপকে প্রতারণামূলক ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সাধারণ জনগণকে এসব ভুয়া পেজ বা গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, এসব প্ল্যাটফর্মে যুক্ত হওয়া কিংবা কোনো ধরনের তথ্য শেয়ার করা থেকেও বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

এছাড়া, ব্যক্তি বা প্রতিষ্ঠান কেউ যদি ইচ্ছাকৃতভাবে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকে, তবে তার দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।

ইতোমধ্যে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জরিমানা ছাড়া ফিটনেস-রুট পারমিট-লাইসেন্স হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতা জেরে নিহত ১ জন, ‘আহত ১

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস

সাভারে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী র‌্যাবের হাতে গ্রেফতার

আন্তর্জাতিক গুম দিবস: শাহবাগ থেকে সংসদ অভিমুখে পথযাত্রা করবে ১১ দল

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাকায় চাপা পরে প্রাণ গেলো দুই বছরের শিশু

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে ঢাকায় “স্কুল অফ লাইফ “শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

জ্বালানির দাম আরও বৃদ্ধির কোনো চিন্তা নেই সরকারের

‘দল ও দেশের দুঃসময়ে কখনো আদর্শচ্যুত হননি জমির উদ্দিন সরকার’

আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহবার ড, শফিকের