টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 24 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতা জেরে নিহত ১ জন, ‘আহত ১

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
November 24, 2025 7:00 pm

রাজধানী মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা কুপিয়ে বাবুকে (২৬) হত্যা করে একই ঘটনায় তার বাবা আবুল কাশেম (৫৫) গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন।

দুইজনকেই হাসপাতালে নিয়ে আসলে ছেলে বাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং গুরুতর আহত বাবা কাশেম হাসপাতালে চিকিৎসাধীন রেখেছেন।সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা উদ্যান তিন নম্বর রোডের ডি ব্লক এই ঘটনাটি ঘটে। নিহতের বোন আখতারী বেগম জানান, টাকা নিয়ে সন্ধ্যার দিকে ঢাকা উদ্যান ৪ নম্বর রোডে রাজীবের সঙ্গে হাতাহাতি হয় কাসেমের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে রাত সাড়ে ৮টার দিকে কাশেমের বাসার সামনে চার নম্বর রোডে গিয়ে এলোপাথাড়ি কুপিয়ে বাবা-ছেলেকে জখম করে রাজিব, সবুজ, রুবেল ও মোহনসহ আরও কয়েকজন। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ঢাকা উদ্যান তিন নম্বর রোডে হামলায় কাশেম ও তার ছেলে বাবুকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসীরা। পরে গুরুতর অবস্থায় দুইজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে বাবুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় কাসেম হাসপাতালে চিকিৎসাধীন রেখেছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে। মরদেহ ময়লাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জনকে দিনাজপুরে বদলি করা হয়েছে

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত স্থবির

দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

মার্কিন অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আন্দামান সাগরে ট্রলারডুবি আগেই শ্বাসরোধে মারা যায় অন্তত ৩০ জন

কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পল্লী বিদ্যুৎ অফিস ক্ষতিগ্রস্ত! 

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবা’র মানবিক সহায়তার আবেদন

তিন মাস পরপর কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিব: কুসিক প্রশাসক

ঢাকাস্থ সাঁথিয়া উপজেলা কল্যান সমিতির ইফতার মাহফিল