টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সখীপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জ্বালানি সরবরাহে সমন্বয়ের নির্দেশ

প্রতিবেদক
রেজাউল করিম রিফাত
April 18, 2026 7:24 pm

টাঙ্গাইলের সখীপুরে শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে। সখীপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও নিরাপদ অবকাঠামো গড়ে তোলা সরকারের অগ্রাধিকার। তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় মন্ত্রী স্থানীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থার বিষয়েও কথা বলেন। তিনি সখীপুর উপজেলার তিনটি পেট্রোল পাম্পে যেন একই দিনে ও সমন্বিতভাবে জ্বালানি (পেট্রোল) সরবরাহ নিশ্চিত করা হয়, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।
সভা শেষে মন্ত্রী সার্বিক উন্নয়ন কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজানে পূর্ণিমনী উপলক্ষে আলোচনা সভা, গীতাবিতরণ ও সনাতনী ব্যান্ড সংগীতানুষ্ঠান

ফায়ার সার্ভিসের নতুন পরিচালক লে. কর্নেল মাহমুদুল হাসান

রাউজানে হালদা নদীর মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ

সুতার ওপর ঝুলছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল

কুড়িগ্রামে ইত্তেফাক প্রতিনিধির ওপর হামলা ও ছিনতাই: থানায় অভিযোগ

আরব আমিরাতে শ্রমবাজার নিয়ে মাহদী আমিনের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ