টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 24 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিএনপির মরিচা ইউনিয়ন নির্বাচনী জনসভা

প্রতিবেদক
মোজাম্মেল হক
January 24, 2026 2:23 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল নির্বাচনী জনসভা।২৪ জানুয়ারি শনিবার বিকেলে বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ স্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।

১১নং মরিচা ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে নাগরগঞ্জ স্কুল মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে।
সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মো. মনজুরুল ইসলাম বলেন,
জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই।
এ সময় বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী উপস্থিতিতে উচ্ছ্বাস, স্লোগান ও করতালিতে মুখরিত এ জনসভা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন খালেদা জিয়া

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় সোমবার

এপ্রিলে নির্যাতনের শিকার ২৯৪ নারী-শিশু, ‘মব সন্ত্রাসে’ নিহত ২২

দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের মমতাময়ী মা এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

নাসিরনগরে স্বাধীনতা পরবর্তী প্রথম ধানের শীষের বিশাল জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল

মূল ফটকে থাকছে এমএজি ওসমানীর নাম,সাত বীরশ্রেষ্ঠের নামে সংসদ গ্যালারির নামকরণ

ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি গঠন 

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত