টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে গুলি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 18, 2026 10:08 pm

চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাহাজটির ক্যাপ্টেনের দাবি অনুযায়ী, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ইরানের আইআরজিসির দুটি গানবোট গুলি ছোড়া শুরু করে। ঘটনাটি ঘটার সময় জাহাজটি ওমানের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। তবে এ ঘটনায় জাহাজ বা এর নাবিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে ইউকেএমটিও।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

একই সঙ্গে সংস্থাটি জানায়, অঞ্চলে থাকা কিছু বাণিজ্যিক জাহাজ ইরান নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো রেডিও বার্তা পেয়েছে, যেখানে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। বার্তায় বলা হয়, এ নৌপথ ব্যবহার করে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

এর আগে বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালিকে কঠোর নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মগবাজারের হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সফরে সরকারি সেবা গ্রহণের মূল্য পরিশোধ করতে হবে: মন্ত্রী পরিষদ সচিব

অতিবৃষ্টিতে সবজির দামে আগুন, শসার দাম অনেক বাড়তি !

সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

ঝিনাইদহে রতন বস ও রকন মিয়ার বিরুদ্ধে নারী ও মানবপাচারের অভিযোগ

বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন’শোকাবহ আগস্ট’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

ডেমরায় একটি বাসায় এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু!

তিতাসে ধর্ষকের পক্ষ নেয়ায় এনসিপি নেতাকে গণধোলাই

ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা: প্রধান আসামি বিএনপি নেতা গ্রফতার