টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে দেশে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 18, 2026 10:43 pm

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এ ডিজেল পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং আজ বিকেল পৌনে ৬টার দিকে পুরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। ডিপোতে বর্তমানে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে। বিতরণ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান পাম্পিং শুরু হবে।

উল্লেখ্য, চলতি এপ্রিলে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন আমদানি করা হয়েছে। এ নিয়ে এ মাসে দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

‎ঢাকা বিমানবন্দর ত্যাগ করলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

নিউ মার্কেটে ফুটপাত দখল-চাঁদাবাজি নিয়ে যুবদল-ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা

ইসফাহানে মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত করার দাবি ইরানের

অস্তিত্বসংকটে নাসিরনগরে অসংখ্য খাল- বিল

চট্টগ্রামে শিশুকে ধর্ষণের মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইরানকে সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা