টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 12 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ মার্কেটে ফুটপাত দখল-চাঁদাবাজি নিয়ে যুবদল-ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 12, 2026 6:38 am

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ফুটপাতের দোকান দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের ১৬জন আহত হয়েছে।

মঙ্গলবার(১১ আগস্ট) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আহতরা হলেন, ঢাকা কলেজের ছাত্রদলের মোহাম্মদ প্রিন্স (২৫), মোহাম্মদ সুমন (২৪),সাগর খান (২৮),সাইমুন (২৭),জিহাদ (২৭) সাগর (২৫) ও ঢাকা নিউ মার্কেট যুবদলে আহতরা হলেন, মোহাম্মদ জাকির (৫০),জাকির হোসেন (৩৮) মোহাম্মদ সুমন (২৮),শাহ আলম (২৮), মোহাম্মদ ইদ্রিস (৪৫) ও রাকিব হোসেন (৩২)।তাদের সবাইকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা কলেজের শিক্ষার্থী ওয়াহিদ ফরাজী জানান, নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল এবং ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার ও সদস্য সচিব শাহাদাতের নেতৃত্বে মোবাইল সোহেল, চায়না সুমন, আজিমসহ প্রায় ৫০ /৬০জন নেতাকর্মী বলাকা সিনেমা হল সংলগ্ন ফুটপাতে আমাদের কয়েকজন নেতাকর্মীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এতে দুই গ্রুপের বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য আনা হয়েছে। পরে বিষয়টি নিউ মার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কলেজের ছাত্রদলের নেতাকর্মী ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। দুই গ্রুপের সংঘর্ষে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে ১৬ জন এসেছে তাদের জরুরী বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করেছি।

 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা মেডিকেলে ফেলে রেখে যাওয়া কিশোরীর এক সপ্তাহও পরিচয় মিলেনি

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

১১ বিশ্ববিদ্যালয় পেল নতুন ভিসি

সরকারই আ. লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে : গোলাম পরওয়ার

দক্ষিণ রাউজানে শ্রী শ্রী মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দিরে মহাতীর্থ বারুণীস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঢাকা-দিল্লি পুরোদমে ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ

ধর্ষণের পর নদীতে গোসল করিয়ে শিশুকে ফেরত দিলেন প্রতিবেশী

কক্সবাজারে এলপি গ্যাস পাম্পে ভয়াবহ আগুন

সৌদি আরবে বাংলাদেশি আরও হজযাত্রীর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪