টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের আরেকটি রণতরীতে আগুন ৩ নাবিক আহত

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 18, 2026 10:49 pm

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত একটি বিমানবাহী রণতরীতে আগুন লাগার ঘটনায় তিন নাবিক আহত হয়েছেন। গত মঙ্গলবার ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার রণতরীতে এই অগ্নিকাণ্ড ঘটে। সূত্র: ফোর্বস

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, আগুনটি ছিল ছোট মাত্রার এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আহত তিন নাবিককে জাহাজের ভেতরেই চিকিৎসা দেওয়া হয় এবং পরে তারা স্বাভাবিক দায়িত্বে ফিরে যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোক নেভাল স্টেশনে চলমান রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সময়। মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জাহাজের কর্মী ও নরফোক নেভি শিপইয়ার্ডের কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নেভান।

এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল, যা নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩০ ঘণ্টা সময় লাগে।

ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারে গত ১৬ মাস ধরে মেরামত ও আধুনিকায়ন চলছে। এই সময়ে রণতরীটির ইঞ্জিন, যুদ্ধব্যবস্থা, বিমান সহায়তা ও আবাসন ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।

এর আগে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত আইজেনহাওয়ার মার্কিন ৫ম ফ্লিটের অধীনে মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন ছিল।

এটি যুক্তরাষ্ট্রের ১০টি নিমিৎজ-শ্রেণীর সুপারক্যারিয়ারের মধ্যে দ্বিতীয়। চার দশকেরও বেশি সময় ধরে রণতরীটি মার্কিন নৌবাহিনীতে সেবা দিচ্ছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, আগুনের ঘটনায় রণতরীর চলমান রক্ষণাবেক্ষণ কার্যক্রমে কোনো বড় ধরনের বিলম্ব হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। জাহাজটি কবে ফের মোতায়েন করা হবে, সে বিষয়েও কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর বংশালের বাদামতলী এলাকায় ট্রাকের ধাক্কায় একজন নিহত ও আহত তিনজন

স্বাস্থ্য উপদেষ্টার সাথে কলেজের প্রিন্সিপালসহ শিক্ষার্থীদের সাক্ষাৎ আজ।

গৃহায়নের সম্পত্তি নিয়ে তিন গোষ্ঠীর দখলদারি: মাসে ৩৫ লাখ টাকার হিসাব কোথায় যাচ্ছে?

স্বপ্নসারথি দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

২০২৫ সালে সারাদেশে ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ড দিনে গড়ে ৭৫টি, আহত ২৬৭, নিহত ৮৫ জন

বীরগঞ্জে গড়ফুতু উদয় ক্লাবের ফুটবল খেলার উদ্বোধন

কবিতা

নেইমারসহ ২৩ জনকে নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ব্রাজিলের

সাফজয়ী যুবা ফুটবলারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফা