টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 19 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 19, 2026 10:00 am

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও দেশের বাজারে এতদিন জেট ফুয়েল ছাড়া অন্য জ্বালানির দাম না বাড়লেও শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার (১৯ এপ্রিল) থেকে এই দাম কার্যকর হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে বলে শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এ দাম কার্যকর হওয়ার ফলে রোববার থেকে দেশের সকল ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে সর্বশেষ ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্ধারিত দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলে লিটারে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। নতুন সমন্বয়ে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি গুনতে হবে ভোক্তাকে। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, এখানে লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি দেখা গেছে। আর পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা লিটারে ১৯ টাকা বেশি।

এর ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ের ব্যয়েও নতুন করে চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানি জাহাজ নিয়ে ট্রাম্পের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে চীন

রাজধানীর জুরানে দুর্বৃত্তের গুলিতে এক যুবক গুরুতর আহত

আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইসরায়েল আবার হামলা চালাতে পারে: পেজেশকিয়ান

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ আলোচনা রাসুলপ্রেম, আত্মশুদ্ধি ও মানবিক সমাজ গঠনের আহ্বান

খামেনির কফিনে লাল পতাকা: কী এই প্রতীকী বার্তা

রাউজান প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্য ও পেশাগত উন্নয়নে একসাথে কাজের প্রত্যয়

নিরাপত্তাহীনতায় দিশেহারা সাংবাদিকপেশা, উত্তরণের উপায় কি?

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

স্ত্রী স্বামীকে ডিভোর্স দেওয়ায় অভিমানে স্বামীর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁওয়ে নববধূর রহস্যজনক মৃত্যু, গলায় দাগ; স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

কারি শিল্প বাঁচাতে বিসিএর পার্লামেন্টে বৈঠক: সংকট মোকাবেলায় এমপিদের কাছে পাঁচ দফা দাবি