টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্য ও পেশাগত উন্নয়নে একসাথে কাজের প্রত্যয়

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
March 26, 2026 3:15 pm

চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আন্তরিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৫ মার্চ) বিকেলে ফকিরহাটস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন। রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাহেদুল আলম এবং তৈয়ব চৌধুরী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার ও সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, সহ-সভাপতি এম. দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক এ কে বারর এবং আতিক উল্লাহ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে রাউজান প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন

বীরগঞ্জে করিমপুর কবরস্থান দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা- ১৬ আসনের এমপিকে ফুলেল শুভেচছা জানালো বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন (ট্র্যাব)

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সাভারে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রাজধানীর অটোরিক্সা চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো স্বাগতিক কানাডা

রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি ডিএমপি কমিশনারের আহ্বান

হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার