টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 20, 2026 6:12 am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে থাকলে বাব-এল-মানদেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার (১৯ এপ্রিল) হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজ্জি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে একটি পোস্ট করে এ কথা বলেন। সূত্র: আল-জাজিরা।

তিনি বলেছেন, আমরা যদি বাব এল-মানদেব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে পুরো মানবজাতি ও জ্বিনেরও এটি খোলার কোনো ক্ষমতা থাকবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য বাব এল-মানদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। এটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে এবং এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে।

ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর সৌদি আরব লোহিত সাগর ব্যবহার করে নিজেদের জ্বালানি বহির্বিশ্বে সরবরাহ করছে।

আল-ইজ্জি আরও বলেন, ফলে ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য ভালো হবে এখনই সেসব কাজ বন্ধ করে দেওয়া, যেগুলো শান্তিকে বাধাগ্রস্ত করে। এছাড়া আমাদের জাতি ও জনগণের অধিকারের জন্য প্রয়োজনীয় সম্মান তাকে দেখাতে হবে।

বাব এল-মানদেবের মধ্য দিয়ে লোহিত সাগরে যায় জাহাজগুলো। এরপর সেগুলো মিসরের সুয়েজ খাল পাড়ি দিয়ে অপরপ্রান্তে চলে যায়।

এই প্রণালির সবচেয়ে সরু পয়েন্টটির প্রস্থ ২৯ কিলোমিটার। বাব এল-মানদেব দিয়ে উপসাগরীয় আরব দেশগুলোর অপরিশোধিত তেল এবং অন্যান্য জ্বালানি ভূমধ্যসাগরে যায়। এছাড়া রাশিয়া থেকে এশিয়ায় তেলও আসে এই প্রণালি দিয়ে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাব এল-মানদেব দিয়ে বেশিরভাগ বাণিজ্যিক জাহাজ চলাচল করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাবি ভিপি আবু সাদিক কায়েম

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ আটক-১

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট

তেজগাঁওয়ের নাখাল পাড়ায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ঢাকা-১৯ আসনে ডা. বাবুর মনোনয়ন,খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আব্দুল আজিজ

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

ছিনতাইয়ে সময় দুই ছিনতাইকারী জনতার হাতে গণধোলাইয়ে আহত