টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 3 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৯ আসনে ডা. বাবুর মনোনয়ন,খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আব্দুল আজিজ

প্রতিবেদক
মোঃ শান্ত খান
November 3, 2025 3:18 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ঢাকা-১৯ আসনের এমপি পদপ্রার্থী হিসেবে মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাভার পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ আব্দুল আজিজ।

তিনি এক বিবৃতিতে বলেন, “ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু একজন যোগ্য, সৎ ও ত্যাগী রাজনীতিক। তিনি দীর্ঘদিন ধরে দলের আদর্শ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর মতো একজন নেতৃত্ববান ব্যক্তিকে ঢাকা-১৯ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করা বিএনপির সঠিক সিদ্ধান্ত।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিএনপি নেতা মো. আব্দুল আজিজ  বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করবে। আমরা বিশ্বাস করি, ডা. বাবু নির্বাচিত হলে সাভার ও আশুলিয়ার মানুষের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।”

তিনি ঢাকা-১৯ আসনের সকল নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের আহ্বান জানান— ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বিএনপির বিজয় নিশ্চিত করার জন্য।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎স্বাস্থ্যখাতে নতুন প্রত্যাশার আলো: মো. ফেরদৌসের নিয়োগে আশাবাদী সংশ্লিষ্ট মহল

কুমিল্লায় চলছে দ্বিতীয় দিনের নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ৩ (তিন) টি স্বর্ণের ডিম উদ্ধার

তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকের বিপিএল খেলা বাতিল করা হয়েছে

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

একবার হজ, ৯ বার ওমরাহ করেছেন রুবাবা দৌলা

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ বিষয়ক কর্মসূচি

কলাবাগান এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ

দুর্নীতি ও অপব্যয় নিয়ন্ত্রণে সর্বাধিক চেষ্টা থাকবে: কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী