টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর প্ররোচনায়ই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 20, 2026 6:14 am

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শনিবার ( ১৮ এপ্রিল) মিশিগান অঙ্গরাজ্যে তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সূত্র: ফার্স্ট পোস্ট।

উপস্থিত দর্শকদের উদ্দেশে হ্যারিস বলেন, আমাদের একটি বিষয়ে স্পষ্ট থাকতে হবে যে, তিনি (ট্রাম্প) যুক্তরাষ্ট্রকে একটি যুদ্ধের ভেতরে নিয়ে গেছেন। নেতানিয়াহুই তাকে টেনে নিয়ে গেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাবেক এ ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়েছেন যা আমেরিকার জনগণ চায় না। এর কারণে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের জীবনও আজ ঝুঁকির মুখে।

হ্যারিসের এই মন্তব্যের এখনো প্রতিক্রিয়া দেখাননি ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগে ইসরায়েলকে নিয়ে তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তেলআবিবকে ‘মহান মিত্র’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প লেখেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, যুক্তরাষ্ট্রের মহান মিত্র হিসেবে তারা নিজেদের প্রমাণ করেছে। কঠিন সময়ে অন্যরা তাদের আসল চেহারা দেখিয়েছে। কিন্তু ইসরায়েল তেমন নয়। তারা সাহসী, নির্ভীক, অনুগত ও বুদ্ধিমান। তারা কঠোরভাবে লড়াই এবং কীভাবে জয়ী হতে হয় সেটিও জানে।

জো বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন হ্যারিস। গত নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেন। তবে নির্বাচনে হেরে যান। গত বছরের অক্টোবরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিস বলেছিলেন, তিনি এখনও রাজনীতি থেকে হারিয়ে যাননি। আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা বিবেচনা করছেন।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ২০২৮ সালে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিস বলেছিলেন, তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে বিশ্বাস করেন, হোয়াইট হাউস একদিন নারী প্রেসিডেন্ট পাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে জিন্নাত হত্যার পর হত্যায় অভিযুক্তদের বাড়িঘর লুটের অভিযোগ, আমলী আদালতে মামলা

ডেঙ্গু প্রতিরোধে ডিমলায় পরিচ্ছন্নতা অভিযান

নাসিরনগরে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তা

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

বীরগঞ্জে সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

পল্লবীর শীর্ষ সন্ত্রাসী ‘রেড মুন্না’ অস্ত্রসহ গ্রেফতার

কুড়িগ্রাম ২৫ – ১আসনে এনসিপির সম্ভব্য এমপি প্রার্থী মাহফুজুল ইসলাম কিরণ

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ দিয়ে গুলি

শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার