টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 20, 2026 4:12 pm

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায়স্থ জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। সোমবার (১৯ এপ্রিল) সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে জার্মানির রাষ্ট্রদূত মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় পানিসম্পদ মন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনপ্রত্যাশা অনুযায়ী এই সরকার কাজ করতে আগ্রহী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা, নদীর দূষণ প্রতিরোধ, বন্যা ও জলাবদ্ধতা দূরীকরণে জার্মানির সহযোগিতা আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জার্মানি বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশকে সহযোগিতায় তার দেশের আগ্রহের কথা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট ইউলিক ক্লেপম্যান প্রমুখ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর হাজারীবাগে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৪

বীরগঞ্জে নিজপাড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা: আইআরজিসি

ধানমন্ডি ৩২ থেকে এক্সকাভেটর সরানো হল

এমপিদের প্রশিক্ষণ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা দেবে ইউএনডিপি

লালবাগের বাসায় ঝুলছিল এক ব্যক্তির মরদেহ

কুমিল্লায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারিহার মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি গঠন

জুবাইদা রহমানকে পাশে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী