টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 6, 2026 5:40 pm

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ হবে ১২ মে। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা শেষে এসব কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, আগামী ৯ মে বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের নির্বাচনকে ১২ ফ্রেব্রুয়ারির ভোটের মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে ৫০টি মামলা রয়েছে। যার কারণে এসব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেসব জায়গার নির্বাচন সামগ্রী সংরক্ষণ করবে কমিশন- এ কথা জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের সামগ্রী সংরক্ষণ একবছর করা হবে।

এবারের কমিশন সভায় মোট পাঁচটি আলোচ্য সূচি রাখা হয়। এরমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদি ছিল।

সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত হবেন। এরইমধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে।

আইন অনুযায়ী, সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি এ গেজেট প্রকাশ হয়। সেক্ষেত্রে এ নির্বাচনের সময় রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত। এ নির্বাচন দ্রুত শেষ করতে চায় কমিশন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা চান্দিনায় রাসেল মুন্সির সন্ধ্যানের দাবিতে থানার সামনে মানববন্ধন

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

কুমিল্লা নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

ছোট মেয়ের সাড়ে সাত ঘন্টার পরে মায়ের মৃত্যু

ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার লড়াইয়ের চেতনা সমুন্নত রাখতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ’

আওয়ামী লীগের তা’ন্ডবে দিশেহারা পাবনা আটঘরিয়া

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

শহিদ ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমের জানাজা সম্পন্ন

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ: সেতুমন্ত্রী