টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
April 20, 2026 4:28 pm

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি। এখন যে অবস্থা, সেটাকে মহামারি বলা যাবে না। হামে প্রথম শিশু মৃত্যুর পর পরই সরকার আইসিইউর ব্যবস্থা করেছে। সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীত সরকারগুলোর ব্যর্থতার কারণে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট সরকার সব খাতেই লুটপাট করেছে এবং স্বাস্থ্যখাতে কোনো টাকা রেখে যায়নি। আর কোনো ফ্যাসিস্টের জন্ম নিতে দেয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান কিছু মা স্টাইল করে, আর কিছু মা তাদের কর্মব্যস্ততার কারণে তারা বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করায় না। এটা খুবই খারাপ লক্ষণ। ব্রেস্ট ফিডিংয়ের অভাবে আমাদের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টি দিন দিন কমে যাচ্ছে। যার কারণে হামের মতো একটি ভয়াবহ রোগ আমাদেরকে বিব্রত করছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ফেলছে। অনেক মায়ের বুক খালি করে নিচ্ছে।

তিনি বলেন, আগামী বাজেটে আপনাদের এমপি ১০০ বেডের হাসপাতাল চেয়েছেন। ইনশাল্লাহ, আমার মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি রূপগঞ্জবাসীকে ১০০ বেডের একটি হাসপাতাল উপহার দিয়ে যাব—করে দেব, ইনশাল্লাহ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্যুর শেষ করে বাড়িতে ফেরা হলো না আর ইন্টারনেট ব্যবসায়ী আব্দুল মজিদের।

নাসিরনগর সদরে তিনতলা ভবনে  দুঃসাহসিক ডাতাতি

‎রাজনৈতিক ভোলবদল, ক্ষমতার অপব্যবহার ও হুমকির অভিযোগে বিতর্কে রফিকুল ইসলাম তালুকদার ও তার পরিবার

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর দাখিলের নির্দেশ

যাত্রাবাড়ীর কাজলা দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

বীরগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসায় সাগর সহ তার ৩ সহযোগী গ্রেপ্তার

স্টেডিয়ামেই আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের মারামারি!

উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ