টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 16 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীর কাজলা দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
February 16, 2026 12:09 pm

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোঃমাহিম মিয়া(১৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু।

রোববার(১৫ ফেব্রুয়ারিদিবাগত রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে বারোটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতে দুলাভাই মোঃ রাফি জানান দিবাগত রাতে কাজলা স্কুল গলি গলি এলাকায় মাহিমকে অজ্ঞাত সন্ত্রাসীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে আমরা খবর পেয়ে মাহিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে কিছু বলতে পারব না।

তিনি আরো জানান,আমার শ্যালকের গ্রামে বাড়ি,কিশোরগঞ্জ সদরের দিন ইসলামের ছেলে।বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকতো।সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়তো ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টানা ৪০ বছর আজান, শেষে ঘোড়ার গাড়িতে চড়ে সম্মানের বিদায় মুয়াজ্জিনের!

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

সংরক্ষিত নারী আসন,আওয়ামী লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন

ভুরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনালের বিচারকরা

গান শিল্পী পলের ‘কাঁদবো না রাত জাগবো না’

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৬ লাখ টাকার অবৈধ ভারতীয় বাজি উদ্ধার