টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 23 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সামরিক শক্তি এখনো অক্ষুণ্ণ: মার্কিন গোয়েন্দা তথ্য

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 23, 2026 5:05 pm

ওয়াশিংটন-তেহরানের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত সামরিক সংঘাতের রেশ কাটতে না কাটতেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক চাঞ্চল্যকর মূল্যায়ন সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, গত কয়েক সপ্তাহের টানা মার্কিন ও ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরানের সামরিক সক্ষমতা এখনো অনেকাংশেই অক্ষুণ্ণ রয়েছে।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনজন কর্মকর্তা জানিয়েছেন, গত ৭ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবিরতি ঘোষণা করেন, তখনও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট লঞ্চ সিস্টেমের প্রায় অর্ধেকই পুরোপুরি কার্যকর ছিল। এছাড়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি-র নৌবাহিনীর প্রায় ৬০ শতাংশ সরঞ্জাম, বিশেষ করে তাদের অত্যন্ত কার্যকর ফাস্ট-অ্যাটাক স্পিডবোটগুলো এখনো যুদ্ধের ময়দানে সক্রিয় রয়েছে।
এদিকে হোয়াইট হাউস এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে দাবি করা হয়েছিল যে, ‘অপারেশন এপিক ফিউরি’র মাধ্যমে ইরানের সামরিক কোমর ভেঙে দেওয়া হয়েছে। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে তারা ইরানের নৌ ও বিমানবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। এমনকি যুদ্ধ সচিব পিট হেগসেথ এই অভিযানকে এক বিশাল বিজয় হিসেবে আখ্যা দিয়ে বলেছিলেন, ইরান আগামী কয়েক বছরের জন্য লড়াই করার ক্ষমতা হারিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে মার্কিন কর্মকর্তাদের গোপন রিপোর্ট এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেমস অ্যাডামসের লিখিত বক্তব্য সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। জেনারেল অ্যাডামস সতর্ক করে বলেছেন, ইরানের হাতে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন রয়েছে।

এই পরিস্থিতিতে ইরানের সামরিক কমান্ডও বেশ কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছে। আইআরজিসির নৌবাহিনী বুধবার জানিয়েছে, তারা কৌশলগত হরমোজ প্রণালিতে আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলি মালিকানাধীন এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোডস নামের দুটি জাহাজ আটক করে নিজেদের জলসীমায় নিয়ে গেছে। ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদোল্লাহি মার্কিন প্রেসিডেন্টের দাবিকে ‘মিথ্যা ও কাল্পনিক’ বলে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়েছেন যে, যুদ্ধক্ষেত্রে ইরানই সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ওয়াশিংটনের কোনো মিথ্যা প্রচারণাকে তারা পাত্তা দিচ্ছে না।

ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের অবৈধ নৌ-অবরোধ তুলে না নেবে, ততক্ষণ পর্যন্ত কৌশলগত হরমোজ প্রণালী সকল ট্রাফিকের জন্য বন্ধ থাকবে। বিশ্লেষকদের মতে, মার্কিন চাপের মুখে তেহরানের এই অনমনীয় মনোভাব প্রমাণ করে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর তাদের অগাধ আস্থা রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৫ এপ্রিল থেকে ১৮ জেলায় হাম টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের ৫ জন আটক

রাজবাড়ীর কালুখালীর গুণী শিল্পী জাহিদ হাসান ইন্তেকাল করেছে,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 

কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

‘অপারেশন ট্রু প্রমিস-৪’ শুরু ইসরায়েলে সিজ্জিল-খাইবার-শেখান-কদর-ইমাদ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইরানের

রাজধানীর গুলশান ও মোহাম্মদপুরে ৪৫০ গ্রাম কোকেনসহ সাত মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লার গোমতী নদীর দুই তীরে চলছে মাটি লুটের মচ্ছব এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর দুই তীরের মাটি লুটের মচ্ছব চলছে। শুষ্ক মৌসুমের শুরুতেই আদর্শ সদর উপজেলার পালপাড়া থেকে গোলাবাড়ি পর্যন্ত নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে পাওয়ার টিলারে ভরে বিভিন্ন এলাকায় বিক্রি করে দিচ্ছে স্থানীয় অসাধু চক্র। এসব মাটি ইটভাটাসহ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়। মাটি কেটে নেওয়ায় তীরের ফসলি জমি, পাশের শহর রক্ষা বাঁধ ও সেতু ঝুঁকিতে পড়বে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন। সম্প্রতি সরেজমিনে খোঁজখবর নিয়ে জানা যায়, আদর্শ সদর উপজেলায় নদীর উত্তর তীরে পাঁচ কিলোমিটার এবং দক্ষিণ তীরে ২৫ কিলোমিটার এলাকায় মাটি লুট চলছে। পাওয়ার টিলার দিয়ে মাটি বিভিন্ন ইটভাটা ও বসতবাড়িতে ব্যবহারের জন্য নেওয়া হয়। নদীর উৎসমুখ কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটকবাজার ও গোলাবাড়ি থেকে শুরু করে পালপাড়া পীরবাড়ির সামনে পর্যন্ত উভয় তীরে মাটি কাটার প্রক্রিয়া চলছে প্রকাশ্যে। এতে গোমতীর বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাঁধসংলগ্ন পাকা সড়কের পিচ উঠে গেছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নদীর দক্ষিণ তীরে দুর্গাপুর, ভাটপাড়া, পালপাড়া পীরবাড়ি, কাপ্তানবাজার, চানপুর মাস্টারবাড়ি, শালধর এবং সামারচর এলাকায় অন্তত ২০টি ট্রাক্টর দিয়ে মাটি তুলতে দেখা গেছে। এসব ট্রাক্টর চলাচলের জন্য সড়কের অংশ কেটে নদীর বাঁধের ভেতর দিয়ে চলার পথ তৈরি করা হয়েছে। অন্যদিকে নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় থাকা পুলিশ ফাঁড়ির সামনেই চলছে মাটি কাটার কাজ। বৈদ্যুতিক খুঁটির গোড়া ও নদীতীরের গাছের নিচ থেকেও মাটি কেটে নেওয়া হচ্ছে। চানপুর বেইলি সেতু এবং কাপ্তান বাজার পশ্চিম অংশের মাটিও কাটতে দেখা গেছে। নদীর দুই তীরে মোট সাতটি ঘাট থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।কয়েকজন ট্রাক্টরচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতি ট্রাক্টর মাটি ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। আরেকজন স্থানীয় মাটি ব্যবসায়ী বলেন, ‘আমরা এই মাটি ট্রাক্টরে করে ইটভাটা ও আশপাশের বিভিন্ন নির্মাণস্থলে সরবরাহ করি। রাজনৈতিক ব্যক্তি ও কিছু প্রশাসনিক লোককে ম্যানেজ করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছি।’ গোমতী নদীর চর দখল করে কোটি কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের আড়াইওড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. জহিরুল ইসলাম। স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা পরিচয়ধারী এই ব্যক্তি বিগত ১৭ বছর পার করার পর এবার স্থানীয় কিছু বিএনপি নেতার যোগসাজশে গোমতীর মাটি কাটছেন। অভিযোগ স্বীকার করে জহিরুল ইসলাম বলেন, ‘নদীর পাড় সংলগ্ন আমার একটি পুকুর আছে। আমি সেখান থেকে মাটি কাটছি। মাটি কাটার সঙ্গে আমি একা জড়িত না। স্থানীয় নেতারা ও প্রশাসনের কিছু লোক আমার সঙ্গে আছেন।’ জানতে চাইলে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. রেজা হাসান বলেন, ‘জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমি পাউবোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশনা দিয়েছি। গোমতীর তীর থেকে মাটি কাটা বা বালু তোলার কোনো অনুমতি জেলা প্রশাসন থেকে দেওয়া হয়নি।’ রেজা হাসান আরও বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসন বরাবরই এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ রয়েছে। প্রয়োজনে সেনাবাহিনী ও পুলিশের সহায়তা নিয়ে যেখানে মাটি কাটা হয়, সেখানে অভিযান চালানো হবে।

নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ

নাসিরনগরে মসজিদের তহবিল থেকে  কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬