টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 23 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এখন বলতে পারব আসামি ধরা পড়েছে: তনুর বাবা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 23, 2026 8:38 am

কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলায় দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো কোনো আসামি গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত তনুর পরিবার। এতদিন পর কাউকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে দেখে ন্যায়বিচারের আশা দেখছেন তারা। বুধবার (২২ এপ্রিল) কুমিল্লা সদর আমলি আদালত-১-এর নির্দেশে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর মধ্য দিয়ে এই মামলায় প্রথমবারের মতো কাউকে আদালতে হাজির করা হলো।

গ্রেপ্তারের খবরে প্রতিক্রিয়া জানিয়ে তনুর বাবা ইয়ার হোসেন বলেন, ‘আমরা খুব খুশি, আসামি একটা ১১ বছর পর দেখলাম, কাঠগড়ায় দেখলাম। সাত দিনের রিমান্ড চাইলো। আমিও বিচার চাই, দেশবাসীও এটার জন্য বিচার চায়।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দীর্ঘ আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, যে জায়গায় যাই, দেশবাসী খালি আমাকে জিজ্ঞেস করতো, বিচারটা কী হইলো, বিচারটা কী হইলো? আমি কিছু বলতে পারতাম না। এখন বলতে পারবো যে, আসামি ধরা পড়ছে, দেখা যাক কোর্ট কী করে। আমি কোর্টকে শ্রদ্ধা করি, কোর্টকে মান্য করি, কোর্টের উপর আমি শ্রদ্ধাশীল।

তনুর মা আনোয়ারা বেগম বলেন, ১১ বছরের মাথায় ধরা পড়লো এই একজন আসামি। তো আশা করি, কষ্ট করছি বাজান, তো বিচারটা পামু। তো আমার মেয়েরে যেমনে হত্যা করছে, আমিও চাই তারও একই শাস্তি হোক। তারও ফাঁসি চাই আমি। দেশবাসীও যাতে কইতে পারে যে তনু হত্যার ফাঁসি হইছে।

মামলাটি দীর্ঘদিন ধরে তদন্তাধীন থাকলেও কার্যকর অগ্রগতি না থাকায় জনমনে ব্যাপক আলোচনা ও সমালোচনা ছিল। সর্বশেষ এই গ্রেপ্তারকে পরিবারটি বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাভারে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশের প্রতি জাতিসংঘ মহাসচিবের অবিচল সমর্থন

নাসিরনগর ফান্দাউকে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবনের বাথরুম থেকে এক ব্যাক্তির মরাদেহ উদ্ধার

নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল

চট্টগ্রামে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে : শফিকুর রহমান

দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুর মৃত্যু

রাজারহাটের সদর ইউনিয়ন মাদক,দাদন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন