টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 2 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 2, 2026 8:53 pm

রাজধানী ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীন রমনা মডেল থানা পরিদর্শনের সময় তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসার এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা ও কর্মপরিস্থিতির বিষয়েও খোঁজখবর নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে থানাগুলোকে দালালমুক্ত ও সুশৃঙ্খল রাখতে হবে। একই সঙ্গে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে: প্রধানমন্ত্রী

কুমিল্লা চান্দিনায় ২ সন্তানের জননী খুন, স্বামী আটক

রাউজানে পাঁচশত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরে দুইদিনব্যাপী ক্ষেত্রপাল পূজা

আসিম মুনির ও শাহবাজ শরিফকে শান্তিতে নোবেলের জন্য বিবেচনার আহ্বান পাকিস্তানের

হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

রংপুরে নকল ঘি তৈরির কারখানার সন্ধান  বিপুল পরিমাণ ভেজাল ঘি উদ্ধারসহ গ্রেফতার এক

আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

বিদ্যুৎস্পৃষ্ট

বাবার চোখের সামনেই দুই গাড়ির মাঝে চাঁপা পড়ে প্রাণ গেল সন্তানের

চট্টগ্রামে সনাতনী ধর্মীয় রক ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ

রাজধানীর মোহাম্মদপুরে চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার