টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 30 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে মসজিদের তহবিল থেকে  কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
May 30, 2026 7:33 am

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায় মসজিদের তহবিল থেকে কোরবানির জন্য ছুরি কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নূর জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের তহবিল থেকে কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে ইছাপুর গ্রামের সফিল ও আজিম উদ্দিনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে রহিমা বেগম, শরীফ, শিমুল আক্তার ও নিজাম আলম এবং আজিম উদ্দিন পক্ষের যদু মিয়া ও হুমায়ুন কবির আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে তাদের মধ্যে যদু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাবার মৃত্যুর পর ফুটবলকেও বিদায় জানাচ্ছেন মেসি!

হাসিনার বিএনপি সরকারবিরোধী বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই : জয়সওয়াল

সেবা নিশ্চিত করাসহ দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করছি: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

বিশ্বকাপে খেলা ফুটবলারের মরদেহ উদ্ধার

ঢাকা-১৪ আসনে সাবেক এমপি মরহুম আলহাজ্ব এস এ খালেক পুত্র সৈয়দ এ সিদ্দিকের মনোনয়নপত্র জমা

রাজবাড়ীতে জমির আইল নিয়ে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে ৪জন আহত, মৃত্যু ১ জন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭৫৮, আক্রান্ত ৯৬৯

ফিলিপাইনের ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৬