টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি: ইরানের স্পিকার

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 24, 2026 7:14 am

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে স্পষ্টভাবে দাবি করেছেন মোহাম্মদ বাগের গালিবাফ। এর আগে একই অবস্থান জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরিস্থিতি সামাল দিতে এবং বৈশ্বিক তেল ও আর্থিক বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে “মিথ্যা তথ্য” ছড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, ইরান আগ্রাসনকারীদের বিরুদ্ধে “পূর্ণাঙ্গ ও অনুশোচনামূলক শাস্তি” দাবি করে এবং এই অবস্থান থেকে সরে আসবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গালিবাফের এই বক্তব্যের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই আলোচনার খবর অস্বীকার করেন। তিনি জানান, হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি সংক্রান্ত ইস্যুতে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা-এর বরাতে বাগাই বলেন, কিছু বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার বার্তা পৌঁছেছে। তবে এর জবাবে ইরান সতর্ক করেছে—তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা হলে তার “ভয়াবহ পরিণতি” হবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের “জোরালো আলোচনা” হয়েছে এবং দুই পক্ষ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। তিনি বলেন, ইরানই প্রথমে আলোচনার জন্য যোগাযোগ করেছিল।

ট্রাম্প জানান, তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার আলোচনায় যুক্ত রয়েছেন। তবে ইরানের পক্ষ থেকে এই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে, ফলে দুই দেশের অবস্থানের মধ্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে। পরিস্থিতি কোন দিকে এগোয়, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
শিক্ষার্থীর মৃত্যু

জমি সংক্রান্ত বিরোধীদের জেরে এক যুবক নিহত 

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

পল্লবী জোনে সার্জেন্ট আবু তালেবের রাজত্ব: ট্রাফিক পুলিশের ঘুষ বাণিজ্যে মাসে আয় লাখে, আইন মানলেই বদলি টিআই !

গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা: আইআরজিসি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

সবার সহযোগিতা থাকলে হাসিনাকে ফিরিয়ে আনা হবে

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণে মহোৎসব

বিদ্যুৎস্পৃষ্ট

ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত

তাকে ধাক্কায় মৃত্যু

দ্রুতগামী বাসে ধাক্কায় অটো রিক্সা চালকের মৃত্যু

প্রতারক চক্রের হাতে পড়ে খোয়ালেন স্বর্ণের অলংকার সহ নগদ ৩০ হাজার টাকা