টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 24 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তেল স্থাপনায় হামলা হলে সমান জবাব দেবে ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 24, 2026 7:06 pm

ইরানের তেলক্ষেত্রে কোনো ধরনের হামলা চালানো হলে তার সমপরিমাণ পাল্টা জবাব দেওয়া হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাঈল সাকাব এসফাহানি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

তিনি বলেন, যদি প্রতিপক্ষ আবারও আক্রমণের পথ বেছে নেয়, তবে ইরান ‘চোখের বদলে চোখ’ নীতিতেই প্রতিক্রিয়া জানাবে। ইরানের কোনো তেলকূপে হামলা হলে, যে দেশের ভূখণ্ড ব্যবহার করে সেই আক্রমণ চালানো হবে, সেই দেশের তেল স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তেহরানের চলমান কূটনৈতিক আলোচনার প্রসঙ্গে তিনি দাবি করেন, আলোচনায় ইরান শক্ত অবস্থানে রয়েছে এবং প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখতে সক্ষম হয়েছে।

দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ না করতে নাগরিকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ খাতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি দেশটির বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোনো ডকুমেন্টারি না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং জোরদার করতে হবে: ডিএমপি কমিশনার

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে ৭০ লাখ বেসামরিক ইরানি প্রস্তুত: স্পিকার গালিবাফ

বেরোবির সাবেক ভিসি কারাগারে

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত ৭০

নাসিরনগরে খাস জমির দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ১ আহত ১৫

কুমিল্লায় সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি-স্বরূপ পিপিএম পদকে ভূষিত হলেন এস.আই খাজু মিয়া

ঢাবি-জবি-রাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ

ফায়ার সার্ভিসের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত