টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 27 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে বিল পাস,এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 27, 2026 8:06 am

জনপ্রতিনিধিদের বিশেষ সুবিধা কমানোর লক্ষ্যে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিল করেছে জাতীয় সংসদ। রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।

এতদিন সংসদ সদস্যরা কোনো প্রকার শুল্ক বা ট্যাক্স ছাড়াই বিদেশ থেকে দামি গাড়ি আমদানির আইনি সুবিধা ভোগ করতেন। আজ পাস হওয়া নতুন বিলে এই বিশেষ সুযোগটি বাতিল করা হয়েছে। এখন থেকে সাধারণ নাগরিকদের মতো সংসদ সদস্যদেরও গাড়ি আমদানির ক্ষেত্রে নির্ধারিত শুল্ক ও কর প্রদান করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাষ্ট্রের ব্যয় সংকোচন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের বৈষম্য দূর করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিলটি পাসের সময় অধিবেশনে উপস্থিত অধিকাংশ সদস্য টেবিল চাপড়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে ডুবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করছে আতঙ্কেপুর এলাকাবাসী

নাসিরনগর খান্দুরায় হাডুডু খেলার জেরে ভয়াবহ সংঘর্ষ, আহত -১৫

মিরপুর রূপনগরের ১৬ মরদেহ মধ্যে ছয়টি ডিএনএ নমুনা ও মনতন্ত্র সম্পন্ন হয়েছে

প্রেমের ফাঁদে পুলিশ;নিঃস্ব হচ্ছে পরিবার

আলোচনা ব্যর্থ হলে ইরানে তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

কক্সবাজার রুটে ট্রেন বন্ধ থাকায় বড় অংকের আর্থিক চাপে রেলওয়ে

বিদ্যুৎস্পৃষ্ট

ছাদ থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

দেশে অসংখ্য উচ্চশিক্ষিত বেকার রয়েছে: রাষ্ট্রপতি

‎ঈদুল ফিতর উপলক্ষে লায়ন খোরশেদ আলমের শুভেচ্ছা: ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান ‎

প্রলোভনে রোগীর কাছ থেকে অর্থ আদায়, হৃদরোগ হাসপাতালে দালাল আটক