টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 27 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে  বিকাশ লেনদেনকে টর্চের আলোয় ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩০

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
April 27, 2026 10:33 pm

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে উপজেলার নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়ার সঙ্গে পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা বোরহান মিয়া পূর্ব পাড়া এলাকার শিহাবের দোকানে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে যান। টাকা পাঠাতে দেরি হওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এ সময় বোরহান মিয়া শিহাবকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালাগাল করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হলেও বিরোধের জের থেকে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রবিবার বিকেলে শিহাব দক্ষিণ আরিফাইল এলাকার রায়হান, ইয়াসিনসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে পশ্চিম পাড়া এলাকায় গেলে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা নিয়ে বোরহানের সঙ্গে পুনরায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বোরহান তার সমর্থকদের নিয়ে শিহাব ও তার সঙ্গীদের ওপর হামলা চালান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর পশ্চিম পাড়ার বাসিন্দাদের সঙ্গে পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

বীরগঞ্জে মরিচা ইউনিয়নে বিএনপির নির্বাচনী বিশাল জনসভা

কুমিল্লায় রাতের আঁধারে জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ

পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা রয়েছে: প্রবাসী ও কর্মসংস্থান মন্ত্রী

ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

কুমিল্লায় জাবির নিখোঁজ ছাত্র মোহাইমিনুল উদ্ধার

এবার থাকছে বড় চমক,‘‘নবম পে স্কেলে’’

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

বিজিবির সঙ্গে গোলাগুলি, পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ: পার্বত্য মন্ত্রী