টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 28 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে মরিচা ইউনিয়নে বিএনপির নির্বাচনী বিশাল জনসভা

প্রতিবেদক
মোজাম্মেল হক
January 28, 2026 4:03 pm

বীরগঞ্জ উপজেলায় ১১নং মরিচা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বারআউলিয়া বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করেন ১১নং মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফসিউর রহমান চৌধুরী নবাব। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।
জনসভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

রাজধানীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক নারীর মৃত্যু

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে:স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিখোঁজ পাইলটকে উদ্ধারের অভিযান হবে অত্যন্ত ভয়ানক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সড়কের যানজট নিরসনে তৃতীয় সভা

নাসিরনগর হরিপুরে পারিবারিক কলহের জেরে চাচার হাতে ভাতিজি খুন

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের দিনক্ষণ চূড়ান্ত

কুমিল্লা লাকসামে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় র‌্যাবের জালে আটক-৯

সাবেক বিমানবাহিনী প্রধান ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে রোবট মোতায়েন করছে যুক্তরাষ্ট্র