রাজধানীর হাজারীবাগের বিভিন্ন স্থানে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলো- মোঃ সবুজ (২০), মোঃ আবু তাহের (২৪), মোঃ জাহিদ (৩৩), মোঃ আরিফ (২৬), মোঃ কবির (২২), মোঃ রকি মিয়া (২৭), আরিফুল ইসলাম ওরফ রাফি (২৪), মোঃ বাবু (২৩), মোঃ রাকিব (১৯), মোঃ ফয়সাল আহলদ (২০), কালু শেখ (৫১), স্বপন রবি দাস (৩০), নূরনবী ওরফ নূর মিয়া (২৬), মোঃ রফিক (২১),
মোঃ সাব্বির হাওলাদার (২৪), নাজমুল হোসেন (২৬), মোঃ বশিব (৪৮), মোঃ তারেক (২৪), মোঃ জুয়েল (২২), ফরহান ইসলাম শিহাব (১৯), তোফাজ্জল হোসেন মানিক (৩০), সামিউল বাশার অনিক (৩১), তামিম হক (২১), আরিফুর রহমান (৩০), সাব্বির হোসেন (২৩), রাইতুল ভূইয়া ওরফে অমিত (২২), শেখ মাহমুদ হাসান ওরফ সজল (৩৫) ও মোঃ শাহ আলম সেলিম (৪৭)। সোমবার (২৭ এপ্রিল) বিকেল প্রায় পৌনে ৫ টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) হাজারীবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশের পৃথক টিম। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ অপরাধীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের ডিসি এন এম নাসিরুদ্দিন।



















