টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 28 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ৩ শতাংশ বাড়ল তেলের দাম

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 28, 2026 6:01 pm

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ ও শান্তিচুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে আরও এক দফা বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (২৮ এপ্রিল) অপরিশোধিত তেলের দাম সোমবারের (২৭ এপ্রিল) তুলনায় বেড়েছে প্রায় ৩ শতাংশ। সূত্র: রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হচ্ছে ১১১ দশমিক ২২ ডলারে, যা সোমবারের চেয়ে ২ দশমিক ৯৯ ডলার এবং শতকরা হিসেবে ২ দশমিক ৭৬ শতাংশ বেশি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের অপর বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। মঙ্গলবার প্রতি ব্যারেল ডব্লিউটিআিই বিক্রি হচ্ছে ৯৮ দশমিক ৯১ ডলারে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৫৪ ডলার এবং শতকরা হিসেবে ২ দশমকি ৬৪ শতাংশ বেশি।

এদিকে তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যাওয়াকে বাজারের জন্য ‘বিপদ সংকেত’ বলে মন্তব্য করেছেন জ্বালানি পণ্যের বাজার পর্যবেক্ষণ সংস্থা রাইস্ট্যাড এনার্জির বিশ্লেষক হোর্হে লিওন

হোর্হে লিওন বলেন, ‘ব্যারেল প্রতি ১১০ ডলারের বেশি তেলের দাম এমন একটি বাজারকে আমাদের সামনে প্রতিফলিত করে, যেখানে ভূ-রাজনৈতিক ঝুঁকি বার বার তেলের মূল্য নির্ধারণ করছে। এটা বাজারের জন্য ভালো সংকেত নয়।’

লিওন বলেন, ‘শান্তি আলোচনা থমকে যাওয়া এবং হরমুজ প্রণালি পুনরায় খোলা নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত থাকায়, ব্যবসায়ীরা বৈশ্বিক সরবরাহের একটি গুরুত্বপূর্ণ ধমনীতে দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটার বিষয়টি বিবেচনা করছেন।’

লিওন আরও বলেন, এমনকি সবচেয়ে ভালো পরিস্থিতিতেও, যদি যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে একটি পক্ষপাতিত্বমূলক চুক্তি হয়— যা হরমুজ প্রণালির সংকটকে অমীমাংসিত করে রাখবে। সেক্ষেত্রে যুদ্ধ থামলেও তেলের বাজারে অস্থিতিশীলতার ঝুঁকি থেকেই যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজান আর্ট স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের অব্যাহত হুমকি,ইরান বললো ‘চাবি হারিয়ে গেছে’

‎ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চান ছাত্রদল নেতা নাইমের বার্তা

উত্তর বাইশপুর বিএসএস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন

ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলল নির্বাচন কমিশন

ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

আরএসএফ’র প্রতিবেদন ঈদের ছুটিতে ১০ দিনে সড়কে ঝড়লো ২৭৪ প্রাণ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫

সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী