টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিনদিনে মার্কিন অবরোধ ভেঙেছে ৫২টি ইরানি জাহাজ: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 29, 2026 6:34 pm

৭২ ঘণ্টার মধ্যে ইরানের ৫২টি জাহাজ দেশটির জলসীমায় যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি। জাহাজগুলোর মধ্যে ৩১টি তেলবাহী ট্যাংকার ও ২১টি পণ্যবাহী জাহাজ। স্থানীয় সময় গত সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টা পর্যন্ত আগের তিন দিনের স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এরপর ২ মার্চ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা দেয়, হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনায় কোনো চুক্তি হয়নি। পরে ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে; যা ইরানের আলোচনার প্রস্তাব পেশ করা পর্যন্ত অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ নিহত ৫

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবসে

সাবেক মন্ত্রী কায়কোবাদকে জড়িয়ে আসিফের মিথ্যাচারের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল

ভূরুঙ্গামারীতে জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে ধানের শীর্ষ এর গণ জোয়ার সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহ আমানতে ৩ যাত্রীর লাগেজ থেকে নিষিদ্ধ সিগারেট ও ক্রিম জব্দ

কুমিল্লায় বিএনপি নেতা ভিপি জসীম আর নেই

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ যুবলীগ নেতা গ্রেফতার

রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য তিন সুখবর