টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 23 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ আমানতে ৩ যাত্রীর লাগেজ থেকে নিষিদ্ধ সিগারেট ও ক্রিম জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 23, 2026 2:31 pm

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে ৯১০ কার্টন সিগারেট ও আমদানি নিষিদ্ধ ৪২৮টি বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।

যাত্রীরা হলেন- ফটিকছড়ির মোহাম্মদ সোহেল, চকরিয়ার মোহাম্মদ উল্যাহ ও চট্টগ্রামের মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৫৫ মিনিটে বিমানবন্দরের কাস্টমস হলে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), কাস্টমস ইন্টেলিজেন্স এবং বিমানবন্দর কাস্টমস যৌথভাবে অংশ নেয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কাস্টমস সূত্রে জানা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের থেকে আসা বিএস-৩৫০ ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা সিগারেটের বিপরীতে ১৮ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে। সিগারেটগুলো ডিপার্টমেন্টাল মেমোরান্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউজে সংরক্ষণ করা হয়েছে। উদ্ধার হওয়া বিউটি ক্রিম আমদানি নিষিদ্ধ পণ্য হিসেবে জব্দ করা হয়েছে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। রাজস্ব ফাঁকি ও আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাইবার ও অনলাইনে নারী হয়রানির মামলা খারিজ প্রশ্নে হাইকোর্টের রুল জারি

ঐতিহাসিক দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন”

পঞ্চগড়ে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা

যুদ্ধের মধ্যে প্রথম বার্তা নিয়ে হাজির হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

সিলেটে ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ’ ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র আলোচনা সভা অনুষ্ঠিত

ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

কুমিল্লায় কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানা

বিএসইসির নতুন চেয়ারম্যান মো. মাসুদ খান

আরও শতাধিক ক্ষেপণাস্ত্র-ড্রোন ও ২০০ রকেট ছুড়েছে ইরান