টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

প্রতিবেদক
মোজাম্মেল হক
April 29, 2026 8:46 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল)ু বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, চাপাপাড়া গ্রামের নুরুজ্জামানের আমবাগানে কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছেন—এমন খবর পেয়ে স্থানীয় লোকজন চারজনকে আটক করেন। পরে বীরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বীরগঞ্জ উপজেলার ধনু চেংটি গ্রামের মৃত জুহুর উদ্দিনের ছেলে আল আমিন (২৭), পূর্ব দেবারুপাড়া গ্রামের আফজালের ছেলে শাওন ইসলাম (২৪), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দওপাল গ্রামের আয়নাল হকের ছেলে সোহেল রানা (২৬) এবং বীরগঞ্জ উপজেলার হীরামনি গ্রামের মৃত সপির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।

সাজা কার্যকর শেষে দণ্ডপ্রাপ্তদের বীরগঞ্জ থানা হাজতে নেওয়া হয়েছে। পরে তাঁদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড

এবার সরাসরি চালকদের বিরুদ্ধে হবে ট্রাফিক মামলা: ডিএমপি

এবার সরাসরি চালকদের বিরুদ্ধে হবে ট্রাফিক মামলা: ডিএমপি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন

কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলার সাবেক মেয়র সেলিনা আইভীকে হাইকোর্ট জামিন দিয়েছে

ডাবুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

হঠাৎ আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা

তথ্য-প্রযুক্তি ‘২০৩০ সালেই মানুষকে নিশ্চিহ্ন করে দেবে এআই

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল