টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্বার

প্রতিবেদক
এ কে পলাশ
April 29, 2026 8:48 pm

কুমিল্লা সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার টাকা।

​বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
​
অভিযান চলাকালে সীমান্তের ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিম্মতপুর নামক এলাকায় সন্দেহভাজন একটি যানবাহনের গতিরোধ করে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে টহল দল ওই যানবাহনটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করে।
​
বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামাল এবং যানবাহন বিধি মোতাবেক স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
​
উল্লেখ্য, সীমান্তে চোরাচালান রোধে ১০ বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ডাকাত চক্রের সর্দারসহ আটক-৭

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট শুরু

টাঙ্গাইলে বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের জন্য সম্মানী ও উৎসব ভাতা, প্রজ্ঞাপন জারি

মতিঝিলে কলেজের ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

একদিনের তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে: জ্বালানিমন্ত্রী

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

রাজধানীর পল্লবীর একটি আবাসিক থেকে এক নারীর অর্ধ-গলিত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

কুমিল্লায় র‍্যাবে অভিযানে ৮,৩১৮ সিমসহ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার