টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান পৌর এলাকায় শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
April 30, 2026 5:06 am

চট্টগ্রামের রাউজান পৌর এলাকার ৯নং ওয়ার্ডে অবস্থিত শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের পার্শ্ববর্তী কর্মকারপাড়া শ্রীশ্রী জ্বালাকুমারী মন্দিরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক পূজা উদযাপিত হয়েছে। গত ২৫ এপ্রিল শনিবার দিনব্যাপী নানামুখী
আয়োজনের মাধ্যমে এ ধর্মীয় উৎসব সম্পন্ন হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের পূজা, যজ্ঞ, ভোগারতি, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, মহতী ভাগবতীয় আলোচনা সভা, বিনতি প্রার্থনা, বিশ্বশান্তি বাণীপাঠ এবং মহাপ্রসাদ বিতরণ। ভক্তদের স্বতঃস্ফূর্ত
অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শ্রীশ্রী জ্বালাকুমারী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি
বিশিষ্ট সমাজহিতৈষী ও সনাতনী যোদ্ধা মানু কর্মকার মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ প্রকাশ আদ্যাপীঠের প্রধান পুরোহিত শ্রী তপন চক্রবর্তী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মন্দির কমিটির প্রবাসী কর্মকর্তা ও সমাজসেবক শ্রী মনোরঞ্জন কর্মকার।

সভায় প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদ (BNMRSA)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক, ভাগবতীয় বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ জ্বালাকুমারী মায়ের মাহাত্ম্য ও সনাতন ধর্মের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।

এ আয়োজনে শ্রীশ্রী জ্বালাকুমারী মন্দির পরিচালনা পরিষদ, বার্ষিক জ্বালাকুমারী পূজা উদযাপন পরিষদ, স্থানীয় শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম ও জ্বালাকুমারী গীতা সংঘের নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ পূর্ণ হয়ে ওঠে।
আয়োজকদের আন্তরিকতা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং

ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান এক অনন্য আধ্যাত্মিক পরিবেশে রূপ নেয়, যা উপস্থিত সকলের মাঝে গভীর ধর্মীয় অনুভূতির সঞ্চার করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের নামাজে উদ্বুদ্ধ করতে শিক্ষা কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ, মিলবে পুরস্কার

কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্পমন্ত্রী অসুস্থ ঢামেকে ভর্তি

৫০ বছর আগে এক ইহুদির তৈরি ‘লোগো’ এখনও মেসিদের বুকে

নাসিরনগরে পুর্বশত্রুতার জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ  নিহত ১ আহত অর্ধ-শতাধিক 

শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

অন্তর্বর্তী সরকারের আমলে কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি

কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহগ্রেফতার- ৩

দিনাজপুর–১ আসনে ধানের শীষের পক্ষে শ্রমিক দলের গণসংযোগ

ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

রাজধানীর হাজারীবাগ ও শাহজাহানপুর থেকে ৫২ অপরাধী গ্রেফতার