টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়ীয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম,চার ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
April 30, 2026 10:17 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলায়  জন্মনিবন্ধন সনদ প্রদানে অনিয়মের অভিযোগে চারজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন, জেলার সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান (শফিক), সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান ও কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক ইসলাম ভুঁইয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম জানান, আমরা গতকাল চারজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি। তাদের বিরুদ্ধে জন্ম নিবন্ধন প্রদানের অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বরখাস্তের পাশাপাশি তাদেরকে শোকজ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎সাভারে পোশাক কারখানায় উত্তেজনা, ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিলেন স্থানীয়রা

আমি আপনাদের সেবক হতে এসেছি, শাসক হতে নয়, নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন

খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা আসামি গ্রেফতার ১, ‘আদালতে স্বীকারোক্তি,

কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা

ভূরুঙ্গামারীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৪

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিতে চায় ওমান

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার এক