টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে ঢাকায় ভারতীয় দূতকে তলব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 30, 2026 11:45 pm

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক বাংলাদেশবিরোধী বক্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিকেল ৫টার দিকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানের দপ্তরে ভারতীয় এই কূটনীতিককে ডেকে আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতকে তলব করা হলো।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, ‘অতীতের একটি সময়ের মতোই পরিস্থিতি বজায় থাকুক—দুই দেশের সম্পর্কের উন্নতি না হোক, এমনটাই তিনি চান।’

এছাড়া ‘পুশ-ব্যাক’ ইস্যুতে তিনি দাবি করেন, রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতে মানুষ ঢুকিয়ে দেওয়া হয়—যা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এসব মন্তব্য ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় দূতকে তলব করা হলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্যাস সিলিন্ডার লিকেস থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ ।

আকাশে জিলকদের চাঁদ,ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

যুক্তরাষ্ট্রে প্রেমে ব্যর্থ হয়ে ভারতীয় তরুণীকে গুলি করে হত্যা

মতিঝিলে কলেজের ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন, শিল্পে গ্যাস সরবরাহ আগামীকাল থেকে আগের অবস্থায় ফিরবে : আশাবাদী প্রধানমন্ত্রী

হাসপাতাল ও স্কুল পরিদর্শনে ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসির নগর আসনে সাংসদ এম এ হান্নান এমপি

ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি

পল্লবীতে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ২, গ্রেফতার ৫