টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 1 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

প্রতিবেদক
এ কে পলাশ
May 1, 2026 7:24 pm

কুমিল্লা জেলার শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে ‘জিবি’ নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। শুক্রবার (১ মে) বেলা ১১টার দিকে বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ চলাকালে চালকরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে প্রায় এক ঘণ্টা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন তিন দফায় তাদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। তবে ১২০ টাকা নেওয়া হলেও রশিদ দেওয়া হয় মাত্র ১৫ টাকার।

একজন সিএনজি চালক বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হচ্ছে। বহুবার প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে আমরা সড়কে নেমেছি।”

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ-কে ফোনে বিষয়টি অবহিত করেন।
মন্ত্রী অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং চালকদের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।

এ সময় এমপি হাজী জসিম উদ্দিন বলেন, “সড়কে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়ীয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম,চার ইউপি চেয়ারম্যান বরখাস্ত

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

চার দেশের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

কুমিল্লায় তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কারাদণ্ড

দুই পক্ষের স্বার্থে মিল থাকতে হবে’: বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

পল্লবী জোনে সার্জেন্ট আবু তালেবের রাজত্ব: ট্রাফিক পুলিশের ঘুষ বাণিজ্যে মাসে আয় লাখে, আইন মানলেই বদলি টিআই !

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি