টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 1 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে দেশে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 1, 2026 7:31 pm

ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি টার্মিনাল থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ চালানের তেল পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডিপো ইনচার্জ আহসান হাবিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এপ্রিল মাসে এই চালানসহ পার্বতীপুর ডিপোতে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি হয়েছে। এর আগে মার্চ মাসে এসেছে ২২ হাজার টন ডিজেল। নিয়মিত আমদানির অংশ হিসেবে গত ২৮ এপ্রিল ভারতের নুমালীগড় টার্মিনাল থেকে পাম্পিং শুরু হয় এবং ৩০ এপ্রিল মধ্যরাতে পুরো কার্যক্রম শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া চুক্তির আওতায় ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, এ ব্যবস্থার ফলে দ্রুত ও নিরাপদে জ্বালানি পরিবহন সম্ভব হচ্ছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে ডিপোর একাধিক সূত্র জানিয়েছে, আগামী মে মাসেও পর্যাপ্ত পরিমাণ ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে, যাতে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান

অস্থায়ী নয়, স্থায়ী যুদ্ধের অবসান চায় ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

যমুনার তীরে দুটি নতুন নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ

প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, দুই তরুণীসহ আটক ৩

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন,‘প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের, ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা দাবি

পবিত্র হজ পালন শেষে আগামীকাল সোমবার দেশে ফিরবেন জামায়াতে আমির

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে ৩৬ জুলাই ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

টেলিগ্রাফের সংবাদ নিয়ে চাঞ্চল্য পুরো ইসরায়েল দখলে নেবে তুরস্ক

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

সাবেক ডিবিপ্রধান হারুনসহ ২ জনের আয়কর নথি জব্দের নির্দেশ